মহাবীর হুনুমান জন্মজয়ন্তী উপলক্ষে দক্ষিণ বালুচরের হুনুমান মন্দির কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সকালে এক কলস যাত্রার আয়োজন করা হয়। এদিন মন্দির প্রাঙ্গণ থেকে বালুচর ঘাট থেকে জল কলসে ভরে মাথায় করে নিয়ে র্যালিটি পরিক্রমায় বের হয়। ব্যান্ড বাদ্দি সহকারে র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এই কলস যাত্রায় যাতে কোন রকম অশান্তি না হয় তার জন্য পর্যাপ্ত পরিমাণে র্যাফ ও পুলিস মতায়েম করা হয়।
এবিষয়ে দক্ষিণ বালুচরের হুনুমান মন্দিরের পুরহিত বলেন, এদিন হুনুমান জয়ন্তী উপলক্ষে কলস যাত্রা বেড় করা হয়। এরই পাশাপাশি এদিন সন্ধ্যে নাগাদ মহাবীর হুনুমানের রুদ্রাভিষেক প্রসাদ ও আরতীর পাশাপাশি পরের দিন কাশির বিদ্যান দের নিয়ে রাম চ্রিত মানস পাঠ করা হবে বলে তিনি জানান।